ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পাথরঘাটায় বস্তা ভর্তি হরিণের মাংসসহ শিকারি আটক

    পাথরঘাটায় বস্তা ভর্তি হরিণের মাংসসহ শিকারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ২০ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে উপজেলার দক্ষিন চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদের তীর থেকে শিকারিকে মাংসসহ আটক করা হয়।

    আটক হরিন শিকারি গোলাম সরোয়ার হাওলাদার পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।  পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করেন। 

    জানা গেছে ,  গত রবিবার একটি মাছ ধরার ট্রলারে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ শিকারে যায়  গোলাম সরোয়ার ।  

    এসময় তার সহযোগী  ফিরোজ মিয়া, ইউনুচ মিয়া ও ছগির হাসেন সুন্দরবনে প্রবেশ করে ফাঁদ পেতে ৪ টি হরিণ শিকার করে নিয়ে আসে। হরিণ ৪টি জবাই করে মাংস ভাগ বাটোয়ারা করে । সেই  ভাগের মাংস নিয়ে যাওয়ার পথে  গোলাম সরোয়ারকে পুলিশ আটক করে।

    পাথরঘাটা থানার ওসি মো. আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা থানার এসআই (উপ-পরিদর্শক) রাজেত আলী একটি টহল টিম নিয়ে দক্ষিন চরদুয়ানীর এলাকায় অভিযান চালায়।

    এসময় ওই এলাকার সেলিম মৃধার স্ব-মিলের (করাতকল) পাশ থেকে গোলাম সরোয়ারকে আটকসহ বস্তা ভর্তি ২০ কেজি হরিণের গোস্ত জব্দ করেন। তখন ছগির হোসেন, ইউনুচ মিয়া ও ফিরোজ মিয়া পুলিশের উপস্হিতি  টের পেয়ে পালিয়ে যায়। আটক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বন্যপ্রনী সংরক্ষন আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ