ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মোংলায় টিসিবির পণ্য বিতরণ

    মোংলায় টিসিবির পণ্য বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২১ অক্টোবর) সকালে পৌর শহরের মোর্শেদ সড়কে নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন।

    সরেজমিনে গিয়ে দেখা যায়,  স্থানীয় ডিলাররা টিসিবি পণ্য সরবরাহ করছে ওই এলাকার কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে। সকাল ১০টা থেকে লাইনে দাড়িয়ে টিসিবির পণ্য ৪শত ৫ টাকার বিনিময়ে তা গ্রহণ করছে পৌর ১নং ওয়ার্ডবাসী। এ সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায় অনেককেই। পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি মুশরি ডাল, ১ কেজি চিনি। 

    পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন বলেন, টিসিবির পন্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিতরণকারী কর্তৃপক্ষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ