ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • দুই নেতার হাত-পা কর্তন : আমতলীতে ছাত্রলীগের বিক্ষোভ

    দুই নেতার হাত-পা কর্তন : আমতলীতে ছাত্রলীগের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     বরগুনার আমতলী উপজেলা যুবলীগের নেতা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা  শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধাকে দুর্বৃত্তরা কুপিয়ে হাত ও পা কেটে দেয়ার প্রতিবাদে দুর্বৃত্তদের বিচার চেয়ে  গুলিশাখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে  বুধবার বিকালে  গুলিশাখলী  ইউনিয়নে  বিক্ষোভ মিছিল ও পথসভা  অনুষ্ঠিত হয়েছে।

    গুলিশাখালী  ইউনিয়ন  ছাত্রলীগ সভাপতি  মো. মাসুদ মিয়া সাধারণ সম্পাদক মো. নয়ন মিয়ার  পরিচালনায়  বিক্ষোভ মিছিলে  ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

    উল্লেখ্য, গত শুক্রবার  (২১মে) শুক্রবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা রাত পৌনে নয় টারদিকে   দাওয়াত খেতে  উপজেলার মাইঠা গ্রামে যান। ওই গ্রামের রাস্তায় ওৎপেতে থাকা দুর্বৃৃত্ত্বরা পরিকল্পিতভাবে আজাদ ও হাসানকে ধরে শারিকখালী খালের পাড়ে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালী  এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে দেয়। দুর্বৃত্ত্বরা তাদের কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে।  
    এম এ সাইদ খোকন
     আমতলী, বরগুনা। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ