ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নাজিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    নাজিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ফারজানা বেগম (২০) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

    মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ নিহতের বাবার। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহত ফারজানা বেগম উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. জুয়েল মোল্লার স্ত্রী ও একই ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের তাজউদ্দিন মাঝির মেয়ে। 

    নিহতের পিতা দাবি করেন, আড়াই বছর আগে তার মেয়ে ফারজানাকে জুয়েল মোল্লার সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় যথাযথ উপহার সামগ্রী দেয়া হলেও বিয়ের পর থেকে জামাতা জুয়েল ৫ লাখ টাকার জন্য চাপ দিয়ে মারধর করে আসছে। 

    মঙ্গলবার রাতে একই কারণে ফারজানাকে মারধর করে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। ওই রাত সাড়ে ১২টার দিকে জামাতার ভগ্নিপতির মাধ্যমে তাকে (তাজউদ্দিন) ফোন দিয়ে ফারজানা অসুস্থ বলে জানানো হয়। 

    ফারজানার পিতা ও তাদের বাড়ির লোকজন সেখানে গিয়ে তার মৃতদেহ দেখেন।  তিনি আরও জানান, ফারজানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক ও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  

    থানার এসআই মো.নাজমুল হোসেন জানান, নিহত গৃহবধূর ডান পায়ের  হাঁটুর উপরে পেটানোর লাল চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে মারধরসহ নির্যাতনের কারণে স্বামী বা পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর  রহস্য উদঘাটন করা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ