ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • দক্ষিণাঞ্চলে শেখ হাসিনা সরকার ছাড়া অন্য কারো উন্নয়ন নেই: আব্দুল খালেক

    দক্ষিণাঞ্চলে শেখ হাসিনা সরকার ছাড়া অন্য কারো উন্নয়ন নেই: আব্দুল খালেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলে শেখ হাসিনা সরকার ছাড়া অন্য কারো উন্নয়ন নেই, সুতরাং এ অঞ্চল কেবল আওয়ামীলীগের অধিকার এখানে বিএনপি সহ অন্যান্য দলের কোন অবস্থান নেই। দেশের এই উন্নয়নকে সারা বিশ্ব যখন বাহবা দিচ্ছে তখন বিএনপি জামায়াতরা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আ'লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

    তিনি বলেন, মহামারি করোনা মোকাবেলা করেও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা ভাব ঠিক তখনো শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ।

    বুধবার (১২ অক্টোবর) বিকালে রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি। 

    তিনি আরো বলেন, বিএনপি- জামায়াতের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে না পেরে  নতুন করে বিএনপি-জামায়াত জনগনের সাথে মিথ্যাচার শুরু করেছে। তা‍ঁরা ইতিপূর্বে নির্বাচনে এসে খুন, গুম, অর্থপাচার করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল। তাই জনগন তাদের আর কোন দিন ক্ষমতায় দেখতে চায় না।

    জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন , বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভুইয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামাল সোহাগ, সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান , কেক কাটা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ