ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

    মঠবাড়িয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী-শ্বশুর মিলে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন চালিয়েছে। 

    উপজেলার টিকিকাটা ইউনিয়নের পূর্ব সেনের টিকিকাটা গ্রামের বিদুৎমিস্ত্রি বেল্লাল মল্লিক তার স্ত্রী আমেনা বেগমকে গত সোমবার দুপুরে পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে পেটায়। এ ঘটনা স্থানীয়ভাবে জানাজানি না হলেও প্রতিবেশী এক কিশোর এ দৃশ্য মোবাইলে গোপনে ধারণ করে। 

    বুধবার ওই যুবক স্থানীয় কয়েকজন সাংবাদিককে মোবাইলের মেসেঞ্জারে ছড়িয়ে দেয়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা পান। বুধবার সরেজমিনে গেলে নির্যাতিতা গৃহবধূ আমেনা বেগম অভিযোগ করেন, চার বছর আগে বেল্লাল মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তার বিয়ে হয়।

     বিয়ের পর গৃহবধূ জানতে পারেন তার স্বামী আগে আরো দুটি বিয়ে করেছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত সোমবার দুপুরে রান্নাঘরে বৃষ্টির পানি গড়ানোকে কেন্দ্র করে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে গৃহবধূর কথা কাটাকাটি হয়। 

    পরে বেল্লাল তার স্ত্রীকে মারধরের একপর্যায়ে বৃষ্টির মধ্যে গাছের সঙ্গে বেঁধে পেটায়। এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বামী ও শ্বশুর গা ঢাকা দিয়েছেন। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

    মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ