ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পটুয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার 

    পটুয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাম পাল্টে হত্যা ও ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি নিজেকে পরিচয় দেন সচিব হিসেবে। গত তিন বছরে হাতিয়ে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা। প্রতারণার টাকায় কিনেছেন জমি, তৈরি করেছেন বাড়ি ও দোকান। তাঁর প্রতারণার শিকার মেয়র, ইউপি চেয়ারম্যান ও রাজনীতিবিদরা।

    আনোয়ারুল ইসলাম সাগর। এটি তার নকল নাম। কাগজে-কলমে তিনি ফোরকান মৃধা। ২০০৩ সালে পটুয়াখালীতে এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি। মামলার পর এলাকা থেকে পালিয়ে সাগর মৃধা নামে বরিশালের বাকেরগঞ্জে গিয়ে শুরু করেন ডাকাতি। ডাকাতি মামলায় জেল খেটে ঢাকায় ফিরে নাম রাখেন আনোয়ারুল ইসলাম সাগর। নিজেকে পরিচয় দেয়া শুরু করেন কখনো উপসচিব, কখনো যুগ্ম সচিব হিসেবে। শুরু করেন প্রতারণা।

    চাকরি ও বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে গত তিন বছরে হাতিয়ে নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা। পাঁচ বিঘা জমির ওপর বানিয়েছেন বাড়ি। আছে মার্কেটও।

    প্রতারণার মামলায় সম্প্রতি গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর এসব তথ্য বেরিয়ে এসেছে।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তাঁর বাড়ি বরিশাল; কিন্তু প্রতারিত করেছে উত্তরবঙ্গ মানে রাজশাহীর অনেক মানুষকে। সে নিজেকে সচিব হিসেবে পরিচয় দিয়ে ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।

    গ্রেফতারের ১০ দিন যেতে না যেতেই জামিনে বের হন সাগর। অভিযোগ উঠেছে, মামলার বাদীদের দিচ্ছেন হুমকিও।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ