ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কাঁচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, ঝালকাঠির মামুনসহ নিহত ৫

    কাঁচপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, ঝালকাঠির মামুনসহ নিহত ৫
    দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের মুখে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, অটোযাত্রী নুরুদ্দিন, মো. হানিফ (৩০), মো. মামুন (৩১), জামাল ও পোশাক শ্রমিক অজ্ঞাত পুরুষ সনাতন ধর্ম (৩৬)।

    নিহত হানিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি বিল্লাল হোসেনের ছেলে। যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

    মৃত মামুনের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর জেলায়। বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বর্তমানে আদমজী এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।

    দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নুরুদ্দিন নামে একজন নিহত হন। গুরুতর আহত চারজনকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত মামুনের ছোট ভাই মো. সুমন জানান, আমার ভাই আদমজী একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ রোববার সে কাজ শেষে সিএনজিযোগে আমার বাসায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁচপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঢাকা মেডিক্যালের চারজনকে নিয়ে এলে সবাই মারা যান। লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

    কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। 

    অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চারজনের মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ