ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও  ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী
  • ‘গ্যাঞ্জাম’ পার্টির সদস্য পিরোজপুরের সুমন সহযোগীসহ গ্রেফতার 

    ‘গ্যাঞ্জাম’ পার্টির সদস্য পিরোজপুরের সুমন সহযোগীসহ গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরায় ঝগড়া (গ্যাঞ্জাম) বাধিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. আল রাজু (২৫) এবং মো. সুমন খান (২৯) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (৫ অক্টোবর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ১৩ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া বাধায়। এরপর কৌশলে তাদের টাকা, পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যেতেন। ইচ্ছাকৃতভাবে ঝগড়া লাগিয়ে ছিনতাই করে বলে স্থানীয়দের কাছে তারা 'গ্যাঞ্জাম পার্টি' নামেই পরিচিত।   তাদের নামে এ অভিযোগে দুটি মামলা আছে। সেই মামলায় তারা গ্রেফতারও হয়ে জেলও খেটেছেন।

    গ্রেফতার রাজু তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আসামি সুমন পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে।

    তিনি আরও জানান, গ্যাঞ্জাম পার্টির মূলহোতা রাজুর ৮-১০ জনের একটি গ্রুপ আছে। তাঁরা রাতে উত্তরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আড্ডা দেন। এরপর কোনো পথচারীকে একা পেলে তার সঙ্গে একজন পরিকল্পিতভাবে ধাক্কা খেয়ে ‘এই আমারে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে দেয়। এসময় বাকিরাও আশপাশ থেকে এসে তাকে মারধর শুরু করে। এরপর তাঁর কাছে থাকা টাকা, পয়সা, মোবাইল হাতিয়ে পালিয়ে যায়। কোনো গাড়িচালককে একা দেখলেও একজন ইচ্ছাকৃতভাবে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ‘আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান’ বলে ঝগড়া লাগিয়ে মারধর করে সব হাতিয়ে নিত।

    ওসি মোহাম্মদ মহসীন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় একই কায়দায় রাজু ও সুমন ঝগড়া লাগায় লুৎফুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে। এ সময় ওই ব্যক্তি নিজের প্রাইভেট কার চালাচ্ছিলেন। হঠাৎই তার গাড়ির সামনে এসে রাজু বলেন, ‘আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিলি ক্যান?’ তখন চক্রের সদস্যরা তাকে মারধর করে টাকা, মোবাইল ছিনিয়ে নিতে চাইলে তিনি চিৎকার শুরু করেন। এসময় পুলিশের টহল টিম তার চিৎকার শুনে ঘটনাস্থলে যায় এবং দুই জনকে আটক করে। স্থানীয়রা আগে থেকেই তাদের এই ‘গ্যাঞ্জাম’ কৌশল জানত। তাই তাদের গ্যাঞ্জাম পার্টি নামেই ডাকেন। আটককৃতদের নামে আগের দুই মামলার পাশাপাশি মঙ্গলবার রাতের ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ