ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরগুনার নারী নির্যাতন মামলার আসামি ঢাকায় গ্রেফতার

    বরগুনার নারী নির্যাতন মামলার আসামি ঢাকায় গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে মো. সাব্বির হোসেন (৩৭) নামে এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তার নামে বরগুনা সদর থানায় যৌতুক দাবিতে নারী নির্যাতন মামলা রয়েছে।

    এ সময় আসামির কাছ থেকে ১টি মোবাইলফোন, ১টি সিমকার্ড, ১টি হাতঘড়ি,  ১টি চশমা এবং নগদ ৭১৪ টাকা জব্দ করা হয়।

    সোমবার (৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গ্রেফতার সাব্বির বরগুনা জেলার বেতাগী থানার বকুলতলী গ্রামের শহিদুল ইসলাম মল্লিকের ছেলে। তিনি বরগুনা সদর থানায় দায়ের করা নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

    তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাব্বির তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন যাবত রাজধানীর নিউমার্কেট এলাকায় আত্মগোপনে ছিলেন।  

    গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ