ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মশারি জালে উপকূলে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি সম্পদ

    মশারি জালে উপকূলে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি সম্পদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীর উপকূলে মশারির জাল দিয়ে চলছে চিংড়ির পোনা আহরণ। ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা।

    ফলে নদীতে আগের মত মাছ না পাওয়ায় সংকটে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে মৎস্য বিভাগ বলছে, পোনা নিধন বন্ধে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

    বঙ্গোপসাগরের তীরবর্তী পায়রা নদীর ১০০ কিলোমিটার জুড়ে ধরা হচ্ছে বাগদা ও গলদা চিংড়ির পোনা। এ মৌসুমে নদীটিতে এসেছে বিভিন্ন মাছের রেনু পোনা। এ সুযোগে জালের ফাঁদে ধরা হচ্ছে গলদা আর বাগদা চিংড়ির পোনাসহ ইলিশের ডিম, কোরাল, বোয়াল, প্ঙ্গাাসসহ বিভিন্ন প্রজাতির রেণু পোনা। প্রতি দশহাত পরপরই বসানো এসব ফাঁদ ৩ ঘণ্টা পরপর তোলা হয়। এরপর কেবল বাগদা ও গলদার পোনা আলাদা করে রেখে বাকি ডিম, পোনা ও রেণু ফেলে দেয়া হয় তীরে। প্রতি শত পোনা বিক্রি করা হয় ৫০টাকায়।

    তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় ঘুরে দেখা যায়, নদীর পারে ছোট ছোট মশারির জাল দিয়ে চলছে চিংড়ির পোনা নিধন।

    তালতলী থেকে দেশের বিভিন্ন এলাকায় পোনা বিক্রি করেন ব্যবসায়ীরা। এভাবে রেণু পোনা আহরণ করতে থাকলে অচিরেই নদী মাছ শূন্য হয়ে পড়বে এমন আশংকা স্থানীয়দের। তাদের অভিযোগ এ বিষয়ে প্রশাসন কোন ব্যবস্থাই নিচ্ছে না।

    নলবুনিয়া এলাকার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে পানি বেড়ে গেছে। আর এই সময়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, রেণু, ডিম নদীর পাড়ে আসে। আর এই সুযোগটাই কিছু অসাধু জেলেরা মাছের পোনা নিধন করে যাচ্ছে। যদি রেণু নিধন বন্ধ করা না যায় তাহলে অচিরেই নদী মাছ শূন্য হয়ে পড়বে।

    এ বিষয়ে তালতলী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, তালতলীতে প্রায় ৬ হাজারের মত জেলে আছে। জেলেরা চাল নেয় আবার নিষেধাজ্ঞার সময় মাছও ধরে। বারবার সচেতন করার পরও শুনছে না তারা। তাই কোস্টগার্ড ও নৌ পুলিশ কে সাথে নিয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ