ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা

    বউ চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় এক যুবক ঘটককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

    বৃহস্পতিবার বিকেলে উপজেলার দিগড় ইউনিয়নের মাইদার চালা গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত একই গ্রামের মৃত আহসান সিকদারের ছেলে আব্দুল জলিল (৬৫)। এ ঘটনায় অভিযুক্ত আলমাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

    স্থানীয়রা জানায়, মাইদার চালা গ্রামের শহিদুলের ছেলে আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করেন। আলমাস ৩টি বিয়ে করেছিলো। কিন্ত পরবর্তীতে আর সংসার করতে পারেনি। পরে আব্দুল জলিল ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাসকে বিয়ে করিয়ে আনেন। সে ঘরে একটি কন্যা সন্তান আছে। সেটাও ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আলমাসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

    বৃহস্পতিবার দুপুরে নামাজ শেষ করে আব্দুল জলিল আলমাসের দাদী আয়াতন বেগমের ঘরে পান খেতে বসেন। এ সময় আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে আলমাস পালিয়ে যায়।

    এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, বউ চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলমাসকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ