ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

    টিএসসিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ তার সঙ্গে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মঙ্গলবার (১ জুন) দুপুর ১১টা ৫৫মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় উপস্থিত সকল ছাত্রদলের নেতাকর্মী আহত হয়। বিষয়টি জানিয়েছেন ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান।

    তিনি বলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ১০/১৫ জন ছাত্রদল নেতাকর্মী নিয়ে টিএসসিতে চা খাচ্ছিলেন। এ সময় লকডাউনে অবৈধভাবে হলে থাকা দুই শতাধিক ছাত্রলীগের সন্ত্রাসী অতর্কিতভাবে ছাত্রদল সভাপতিসহ উপস্থিত সকল নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে উপস্থিত সবাই আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, ছাত্রদল সভাপতির উপর অন্যায়ভাবে যে নোংরা হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ