ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ১১ দিনে ভারতে গেলো ৬ লাখ কেজি ইলিশ

    ১১ দিনে ভারতে গেলো ৬ লাখ কেজি ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেনাপোল বন্দর দিয়ে গত ১১ দিনে ভারতে গেছে ৬১৮ মেট্রিক টন ইলিশ। এদিকে নতুন করে দুই দফায় আরও ১০টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রফতানি হবে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রফতানির এই আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

    সোমবার (১৯ সেপ্টেম্বর) বেনাপোল দিয়ে ১৪ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ১১ কার্যদিবসে মোট ৬১৮ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হলো।

    বেনাপোল স্থলবন্দর ফিশারিজ ইন্সপেক্টর আসওয়াদুল বলেন, ইলিশ রফতানির ২০২১-২০২৪-এর নীতিমালা অনুযায়ী দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রফতানি হয়েছে ৫১৬ মেট্রিক টন এবং রবিবার ও সোমবার এই দুই দিনে রফতানি হয়েছে ১০২ মেট্রিক টন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রফতানির আদেশ কার্যকর থাকবে। ভারতে যাওয়া বেশিরভাগ ইলিশ বেনাপোল দিয়েই পার হবে বলে জানান তিনি।  

    ইলিশ মাছ রফতানিকারক প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক বিশুদানন্দা আচার্জি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় ৪৯টি প্রতিষ্ঠানকে ও পরে আরও ১০ প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দেয়। এবার দুই হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হবে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এই চালান ছাড় করানো হচ্ছে। ইলিশের রফতানিকারক প্রতিষ্ঠান হলো ৫৯টি।

    বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া বলেন, ইলিশ দ্রুত রফতানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ