ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

    আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে সোমবার সকালে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন ( ৩) নামে একটি শিশু মারা গেছে। জানাগেছে, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মো. শাহজালালের শিশুপুত্র ইয়াসিন পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। 

    শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকে। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। পরে দ্রুত  শিশু ইয়াসিনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা ​করেন।

    ​আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সাঈদি সোহাগ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ