ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মঠবাড়িয়ায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    মঠবাড়িয়ায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবীদের হেনস্তা ও হুমকি দেয়ার অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আইনজীবী সমিতির পক্ষে এডঃ ফজলুল হক বাদী হয়ে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল আদালতে সোমবার মামলা দায়ের করলে  বিচারক মো. কামরুল আজাদ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার আদেশ দেন। 

    কলেজ শিক্ষক ফারুক হোসেন স্থানীয় ডা. র”স্তম আলী ফরাজী কলেজের প্রভাষক। 

    মামলা সূত্রে জানা যায়, ওই কলেজ শিক্ষক নিজেকে স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক পরিচয় দিয়ে বিভিন্ন প্রকল্প, শালিসী ও থানার দালালি বানিজ্য করে আসছেন। চলতি অর্থ বছরে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা হতে থানাপাড়া পর্যন্ত সড়কে সিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজ চলমান। 

    অভিযুক্ত ফারুক হোসেন ও তার সহযোগিরা রাস্তা প্রশস্ত হবে এই কথা বলে আইনজীবী সমিতি ভবনের দেয়াল ভেঙ্গে তিন লাখ টাকার ক্ষতি করে। এসময় আইনজীবীদের চেম্বার ও মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ফলে আইনজীবীরা জনস্বার্থে দুই দিনের মধ্যে চেম্বার ছেড়ে যেতে বাধ্য হয়।

     কিন্তু ওই সড়কের দুই পাশে থাকা পাকা ভবন ও দোকান ঘর মালিকের স্থাপনা অপসারণ না করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। ফলে সিডিউল অনুযায়ী রাস্তা প্রশস্তকরণে বাধাগ্রস্ত হয়। অথচ আইনজীবী সমিতির দেয়াল ভেঙে তাদের চেম্বার হতে নামিয়ে হয়রানী করে। 

    এ বিষয়ে কলেজ শিক্ষককে আইনজীবীরা প্রশ্ন করলে শিক্ষক ফারুক অশ্লীল ভাষায় আইনজীবীদের গালি গালাজ ও প্রাণ নাশের হুমকি দেন। 

    এবিষয়ে অভিযুক্ত কলেজ শিক্ষক মো. ফার”ক হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আইনজীবীরা আমার সাথে দুর্ব্যবহার করেছেন, আমাকে হুমকি দিয়েছে। আমিও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

     মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, এবিষয়ে আদালতের নির্দেশনা হাতে পাইনি। হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ