ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ট্রলারসহ আটক ৩

    সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ট্রলারসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ট্রলারসহ আটক তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনের ডুমুরিয়া টহল ফাঁড়ির বন রক্ষীরা মান্দারগাছিয়া খালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

    তাদের কাছ থেকে দুই বোতল কীটনাশক ও একটি ট্রলার জব্দ করা হয়েছে বলে  বন বিভাগ সূত্রে জানাগেছে। 

    আটককৃতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের শাহজালাল খান (২৮), নিরু হাওলাদার (৩৫) ও আরিফ হাওলাদার (২০)। 

    শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা  আনোয়ার হোসেন জানান, ডুমুরিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালে মান্দারগাছিয়া খালে একটি ট্রলার দেখতে পান। বনরক্ষীরা ট্রলারটি তল্লাশি করে দুই বোতল কীটনাশক উদ্ধার করে। এ সময় বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করলে ঐ তিন দূর্বৃত্ত ও তাদের ব্যবহৃত একটি ট্রলারটি আটক করা হয়। 

    আটককৃত তিন দূর্বৃত্ত কে সন্ধ্যায় শরণখোলা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হবে বন বিভাগ নিশ্চিত করেছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ