ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে বজ্রপাতে কৃষক নিহত

     পিরোজপুরে বজ্রপাতে কৃষক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলায় বজ্রপাতে রুহুল আমিন শেখ নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩১ মে) দুপুরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত কৃষক রুহুল আমিন শেখ (৬৪) পিরোজপুর সদর উপজেলার শংকারপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামের মৃত আব্দুল শেখ এর পুত্র। নিহত রুহুল আমিনের পুত্র মো: ওদুদ শেখ জানান, তার বাবা কৃষি কাজ করতেন। 

    সোমবার দুপুরে তিনি বাড়ির পাশে গরু গোয়ালে উঠানোর কাজে ব্যস্ত থাকার সময় তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। পরে বাড়ি থেকে মায়ের চিৎকারে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। 

    বজ্রপাতের ঘটনাস্থলেই তিনি মারা যান। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান মিলু জানান, এ বিষয়ে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না পাওয়ায় পুলিশ লাশ পরিবারের কাছে হস্থান্তর করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ