ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পোড়া তেলে কেক-বিস্কুট, স্যাকারিনে হয় আইসক্রিম

    পোড়া তেলে কেক-বিস্কুট, স্যাকারিনে হয় আইসক্রিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরের দক্ষিণ সুরমা গোটাটিকর ‘সীমা ফুট প্রোডাক্ট’ ও সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী শেখপাড়ার ‘বন্ধু আইসক্রিম’ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসব ফ্যাক্টরিতে পোড়া তেলে কেক-বিস্কুট ও স্যাকারিন দিয়ে তৈরি হয় আইসক্রিম।

    গবেষণা বলছে, স্যাকারিন খেলে শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। এতে মানুষের ওবেসিটি, টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ দেখা দেয়। হতে পারে মারণব্যাধী ক্যানসারও। এসব বিষয় সামনে রেখে সোমবার (৫ আগস্ট) ফ্যাক্টরি দুটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ভোক্তা অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ  বলেন, অভিযানের সময় সীমা ফুট প্রোডাক্টসে অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় কেক, বিস্কুট ও অন্যান্য খাদ্য প্রস্তুতে পোড়া তেলের ব্যবহার দেখতে পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

    অস্বাস্থ্যকর পরিবেশে ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ও স্যাকারিন দিয়ে আইসক্রিম তৈরির জন্য বন্ধু আইসক্রিম ফ্যাক্টরিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ফ্যাক্টরির স্যাকারিনসহ ফুড গ্রেড ব্যতীত বিভিন্ন উপাদান ধ্বংস করা হয়।

    শ্যামল পুরকায়স্থ আরও বলেন, আমরা দুই প্রতিষ্ঠানকে জরিমানা করার পর সতর্কও করে দিয়েছি। পরবর্তী অভিযানে এমন অনিয়ম পেলে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হবে।  

    অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ