ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক ২

    ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর ভান্ডারিয়ায় ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৩১মে) দুপুরে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ইকড়ি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । 

    আটককৃতরা হলেন, ঐ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিংহখালী গ্রামের আঃ রশিদ সরদারের ছেলে মিলন সরদার (২৯) ও একই গ্রামের এনায়েতুর রহমানের ছেলে মিজানুর রহমান সোহাগ (২১) । 

    পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪১নং বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া ইকড়ি বাজার থেকে দুই মাদক কারবারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। 

    ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক মিলন হাওলাদার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় সোমবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ