ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ভাঙারি মালামালের ভেতরে মিললো ৩৯ কেজি গাঁজা

    ভাঙারি মালামালের ভেতরে মিললো ৩৯ কেজি গাঁজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভাঙারি মালামালের আড়ালে মাদক পরিবহনের সময় ৩৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক বিক্রেতা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

    আটকরা হলেন- মেরাজ হাসান (২০) ও রনি (৩২)।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

    র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক জানান, সীমান্তবর্তী জেলা থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‌্যাব-২। সকাল ৬টার দিকে সন্দেহভাজন একটি পিকআপভ্যান থামিয়ে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের পিকআপভ্যানে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। পরে পিকআপভ্যানের ভেতরে বিভিন্ন ধরনের ভাঙারি মালামালের মধ্যে অভিনব কায়দায় লুকানো ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।

    এ সময় ওই দুইজনকে আটকসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যান ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

    র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। আটক রনি মাদক মামলায় এর আগে ৪ মাস কারাভোগের পর গত ২৬ আগস্ট জামিনে মুক্ত হয়।

    রনির নামে হাজারীবাগ থানায় মাদক মামলা এবং মেরাজের নামে ফেনী মডেল থানায় একটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ