ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবী মোংলা আওয়ামী লীগের

    বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তির দাবী মোংলা আওয়ামী লীগের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের দেশে এনে বিচারের দাবী জানিয়েছে মোংলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। 

    বুধবার বিকালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের পক্ষ থেকে চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের  সহ সভাপতি মন্মত বিশ্বাসের সভাপতিত্বে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ দাবী জানানো হয়। 

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, বিশেষ অতিথি হিসেবে বাগেরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, মোংলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক ইজারাদার জালাল আহম্মেদ বুলবুল, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, জাতীয় সাংবাদিক সংস্থার (মোংলা) সভাপতি এইচ এম দুলাল, যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম হিমেল প্রমুখ। 

    এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যার কারনে বাংলাদেশে একটি কালো অধ্যায় সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ধীরে ধীরে সোনার বাংলা হিসেবে গড়ে উঠেছে। দেশ হয়েছে ক্ষুদা ও দারিদ্র মুক্ত।

    এসময় যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম হিমেল বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে শাস্তি প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান তিনি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ