ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • অটোরিকশার ধাক্কায় ওসির মৃত্যু, চালকের ৩ বছরের কারাদণ্ড

    অটোরিকশার ধাক্কায় ওসির মৃত্যু, চালকের ৩ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অটোরিকশার ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়ার মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে অটোরিকশাচালক আকতার হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১১ বছর পর এ মামলার রায় হলো।

    মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি আকতার হোসেন নরসিংদী সদর উপজেলার মাত্র গ্রামের মোহর আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় বসবাস করেন।

    আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩০ আগস্ট ভোরে শহরের খালপাড় এলাকায় আকতারের অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তৎকালীন মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই আকতারকে আটক করে পুলিশ। ঘটনার দিনই সদর থানার এসআই আশিষ কুমার মৈত্র বাদী হয়ে মামলা করেন।

    এরপর ২০১২ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আট সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামি ১৮ মাস কারাভোগের পর জামিনে ছিলেন।

    রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন খান মামলা পরিচালনা করেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ