ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মন্ত্রী পদমর্যাদা পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকের শ্রদ্ধা

    মন্ত্রী পদমর্যাদা পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকের শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মন্ত্রী পদমর্যাদা পেয়ে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

    শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী পদমর্যাদা দেওয়ায় ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি যতদিন দায়িত্বে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো। বঙ্গবন্ধু সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনো নিজেকে নিয়ে ভাবেননি। সবসময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।’

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে।
    এসময় ডিএনসিসি মেয়র ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বাড়িটি ঘুরে দেখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ