ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট

    সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ৬ষ্ট তলার ডুপ্লেক্স বাসার জানালার গ্রিল কেটে এই স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। 

    ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও ডিবি, সিআইডিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা উপস্থিত হয়ে কাজ করছে। 

    ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার বায়েজীদুর রহমান বলেন, গতকাল রাতের যেকোন সময় এই চুরির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। বাসাটি সাবেক অতিরিক্ত আইজিপির। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বলেন, রাতে আমি এবং আমার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমাচ্ছিলাম। দুজন গৃহপরিচারিকাও ছিল। বাসার উপরে কেউ ছিল না। সকালে ৮টায়  ঘুম থেকে উঠে রুম পরিষ্কার করার জন্য গৃহপরিচারিকা দেখে উপরের একটি রুম ভেতর থেকে লক করা। পরে চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখা যায় গ্রিল কাটা। এছাড়া আলমারি ভেঙে লকারে থাকা গহনার পুরো বক্স নাই। বক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল এবং সিঙ্গাপুরী ৪০০ ডলার ছিল। পরে আমরা বুঝতে পারি দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুট করে নিয়ে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ