ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • বরগুনায় ইয়াসের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

    বরগুনায় ইয়াসের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইয়াস বিদায় নিলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। ভরা পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে অতিমাত্রায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের নোনা পানি ঢুকে বাঁধের ভিতরে ও বাহিরে পুকুর তলিয়ে গেছে। 

    জোয়ারের উচ্চতা কমলেও খালে-বিলে জলাবদ্ধতা থাকায় নোনা পানির কারণে রান্না ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে আউশ বীজতলা, ভেসে গেছে পুকুরের মাছ, পানের বরজ, হলুদ চাষের মাঠ, কাঁচা মরিচের মাঠ। 

    ঘূর্ণিঝড় আমফানের চেয়েও এবারের ইয়াসে দেড় ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। 

    পাথরঘাটার হরিনঘাটা সৃজিত বন থেকে ২টি হরিন লোকালয়ে এসেছে। একটি হরিন কুকুরের কামরে ক্ষতবিক্ষত হয়ে মারা গেছে তার একদিন পরে আরএকটি হরিনশাবক নোনাপানিতে ভেসে লোকলয়ে আসায় হরিনঘাটা ফরেষ্ট অফিসে চিকিৎসা চলছে।  

    কৃষি সম্প্রসারন ও মৎস্য বিভাগের তথ্যমতে ৮৫ হেক্টর আউশ বীজতলার বপন করা ৩৭০ হেক্টর জমির আউশ বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় ইয়াসে পাথরঘাটার ২০টি পানের বরজ, ৭ হেক্টর জমির মরিচ, ৮ হেক্টরের পেপে,  ১৭ হেক্টর জমির হলুদ ও ২৩১ হেক্টর জমির অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। জলোচ্ছাসে এই উপজেলার এক হাজার ১৫০ টি ঘেরের মাছ ভেসে গিয়েছে। যার আয়তন ৫৪ হেক্টর। 

    পুকুর ও ঘের মিলিয়ে ৬০ মেট্রিকটন মাছ জলোচ্ছাসে ভেসে গেছে বলে তিনি জানান। যার আনুমানিক মূল্য ১কোটি  টাকা। 

    বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, আমারা বরগুনা জেলার সকল উপজেলার খবর নিয়েছি। জানতে পেরেছি নদীর পারের কিছু বেরীবাধের ক্ষতি হয়েছে, তা মেরামতের কাজ চলছে। 

    ঘূর্ণিঝড় ইয়াসের ফলে বেরীবাধ এলাকার অনেক পরিবার ক্ষতি গ্রস্থ হয়েছে তাদের জন্য ৫৬ মেট্রিকটন চাল বরাদ্ধ হয়েছে। ইতিমধ্যে এ চালগুলো বিতরন শুর হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ