ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কপোতাক্ষ নদে মাছ ধরতে গিয়ে বিশালাকৃতির শিবলিঙ্গ উদ্ধার

    কপোতাক্ষ নদে মাছ ধরতে গিয়ে বিশালাকৃতির শিবলিঙ্গ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদে মাছ ধরতে গিয়ে বিশালাকৃতির একটি শিবলিঙ্গ পেয়েছেন জগদীশ বিশ্বাস নামের এক জেলে।

    স্থানীয় জনপ্রতিনিধির পরামর্শে শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শিবলিঙ্গটি পাইকগাছা থানায় জমা দেন তিনি।

    স্থানীয়রা জানান, নোয়াকাটি গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে জগদীশ বিশ্বাস জীবিকা নির্বাহের জন্য কপোতাক্ষ নদের বিভিন্ন জায়গায় পাটা জাল পেতে মাছ আহরণ করেন। শুক্রবার রাতে তিনি গোলাবাটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় পাটা জালে মাছ ধরতে গেলে একটি বস্তু ভাসতে দেখেন। সামনে এগোলে বিশাল আকৃতির শিবলিঙ্গ দেখতে পান। বহুকষ্টে তা নিজ বাড়িতে নিয়ে যান। রাতেই তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তার বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বাড়ে।

    বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি শিবলিঙ্গটি থানায় জমা দেওয়ার পরামর্শ দেন। সে মোতাবেক শনিবার জগদীশ ও তার স্ত্রী অঞ্জনা বিশ্বাস ওই শিবলিঙ্গ থানায় নিয়ে যান।

    পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিবলিঙ্গ থানায় নিয়ে আসার পর একটি সাধারণ ডায়েরি করে তা জব্দ করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ