ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ১৩০ টাকায় ডিম, ২০০ টাকা শিম!

    ১৩০ টাকায় ডিম, ২০০ টাকা শিম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিমের ডজন হয়েছিল ১৬০ টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনো এত বেশি দামে ডিম বিক্রি হয়নি। একই সঙ্গে ব্রয়লার মুরগির কেজি হয় ২০০ টাকা। তবে কয়েকদিনের ব্যবধানে কমতে শুরু করেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম।


    আজ শুক্রবার বাজারে ডিমের ডজন ১৩০ টাকা বিক্রি করতে দেখা গেছে। সেই হিসেবে ডজনে দাম কমেছে ৩০ টাকা। একই সঙ্গে ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা কমে হয়েছে ১৮০ টাকা।

    এ ছাড়া বাজারে সবজির দাম আগের মতোই। বাজারে সবজির মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে শিম। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজিও ২০০ টাকা। টেমেটো গাজর যথাক্রমে ১৩০ এবং ১৬০ টাকা। তবে সবচেয়ে কম দামে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে।

    অন্যদিকে বাজারে বাজারের সবচেয়ে কম দামি মাছ পাঙাস, তেলাপিয়ার কেজিও এখন ২০০ টাকা। বাজারে মাছ কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাজারে রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪৫০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৬০ টাকা। কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা।

    ক্রেতাদের চাহিদা কমে যাওয়ায় বিক্রেতারাও ডিম কেনা কমিয়ে দিয়েছেন। আগে যেখানে একজন গড়ে প্রতিদিন ৫০০টি ডিম এলাকাভিত্তিক পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে নিতেন, সেখানে এখন ২৫০-৩০০টি করে নিচ্ছেন।

    রামপুরা বাজারের ডিম ব্যবসায়ী আবুল কালাম বলেন, দুইদিনের ব্যবধানে ডিমের দাম ৩০ টাকা কমেছে ডজনে। তবে আরও কমা উচিত।

    দাম কমলেও ব্রয়ালর মুরগি যে দামে বিক্রি হচ্ছে তাকে স্বাভাবিক বলছেন না ক্রেতারা।   কারওয়ান বাজারের রিকশাচালক মুজিবর জানান, ডিমের হালিতে পাঁচ টাকা কমলেও এখনো তাদের সাধ্যের বাইরে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ