ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শরণখোলায় দুই ব্যবসায়িকে জরিমানা 

    শরণখোলায় দুই ব্যবসায়িকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরণখোলায় পণ্যের মোড়কে পাটের বদলে নিষিদ্ধ পলিব্যাগ ব্যবহারের অপরাধে দু'টি চালগুদামের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    বৃহস্পতিবার (১৮ আগস্ট ) সকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন চালের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। 

    এ সময় চাল গুদামের মালিক নজরুল ইসলাম ও মুকুল আহমেদ কে বাজার পন্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ ( সংশোধিত ২০১৩) অনুযায়ী চালের বস্তায় পাটের বদলে পলিব্যাগ ব্যবহার করার দায়ে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

    পাট অধিদপ্তর ও শরণখোলা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান শেষে রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিত করতে সারাদেশে প্রশাসন বিভিন্ন সময়ে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার বন্ধে বিভিন্ন চাল গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে।

    একই দিনে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুষ করার অভিযোগে উপজেলার চালিতাবুনিয়া বাজারের একটি ঔষধের দোকান সীলগালা করে দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানাগেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ