ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বড়ভাইকে আবারো আলটিমেটাম দিলেন কাদের মির্জা

    বড়ভাইকে আবারো আলটিমেটাম দিলেন কাদের মির্জা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধের পর আবারো প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার প্রত্যাহার চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। 

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসনের ছত্রছায়ায় আমার ছেলেদের গুলি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিম কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সব কিছুর দায়দায়িত্ব আপনাকেই (ওবায়দুল কাদের) বহন করতে হবে।

    শনিবার রাত ৯টায় সহযোগী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে কাদের মির্জা এ আলটিমেটাম দেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষের গুলিতে তার ৯ জন অনুসারী গুলিবিদ্ধ হন।

    কাদের মির্জা আরও বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে বলেন- আমি যেভাবে বলব সেভাবে হবে; তাদের (প্রতিপক্ষ) বলেন- তারা যেভাবে বলবে সেভাবে হবে। আসলে তিনি কী চান? আমি বলেছিলাম চিকিৎসার জন্য আমেরিকায় যাব, কিন্তু এখন আর যাব না। জনগণকে সঙ্গে নিয়ে আপনার (ওবায়দুল কাদের) বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলব। আমিও এর শেষ দেখে ছাড়ব।

    তিনি বলেন, নোয়াখালীর অপরাজনীতির হোতা একরামসহ ভূমিদস্যু, তদবিরবাজ, মাদক সম্রাটদের সাথে আমাকে মেলাতে চান? এদের সঙ্গে কিসের এক্য? আমি মাদকের সাথে যুক্ত ১০ জনকে পদ থেকে সরিয়ে দিয়েছি। এদের নিয়ে আপনি রাজনীতি করতে চান? আপনার রাজনীতি আপনি করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ