ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্মার্টফোনে ডকুমেন্ট স্ক্যান করে রাখার উপায়

    স্মার্টফোনে ডকুমেন্ট স্ক্যান করে রাখার উপায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন এখন নিত্যসঙ্গী। যেখানেই যান না কেন সঙ্গে আর কিছু থাকুক আর না থাকুক স্মার্টফোন ঠিকই সঙ্গে থাকে। তাই যে কোনো দরকারি কাগজপত্র ফোনে স্ক্যান করে রাখতে পারেন। যখন তখন যেখানেই দরকার হোন না কেন কাগজ আনতে বাড়িতে ফিরে যেতে হবে না।

    খুব সহজেই ডকুমেন্ট স্ক্যান করে ফোনেই স্টোর করে রাখতে পারবেন। ফোনে ডকুমেন্ট স্ক্যান করার দু’টি উপায় রয়েছে। একটি হলো গুগল ড্রাইভের মাধ্যমে, অন্যটি হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে। তবে চলুন আজ জেনে নেওয়া যাক গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট স্ক্যান করার উপায়-

    >> এজন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপ ওপেন করুন।
    >> এখানে প্লাস চিহ্ন পাবেন, সেটিতে ক্লিক করুন।
    >> সেখান থেকে স্ক্যান অপশনটি বেছে নিন।
    >> যে ডকুমেন্টটি স্ক্যান করতে চান সেটি স্ক্যান করুন। এবারে ডকুমেন্টটি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিন।
    >> এরপর, '√' চিহ্নে ক্লিক করুন।
    >> আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ড্রাইভে সেভ করে নিন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ