ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও  ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
    ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। আজ সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টায় অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মো. মইনুর রহমান চৌধুরী- বিপিএম (বার) এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজি) মোহা. শফিকুল ইসলাম- বিপিএম (বার), অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান- বিপিএম (বার), অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম- বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজি এম. খুরশীদ হোসেন- বিপিএম (বার), পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মাহাবুবর রহমান- বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ- বিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান- পিপিএম (বার) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ