ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • শিল্পকলার উপপরিচালকের লাশ উদ্ধার

    শিল্পকলার উপপরিচালকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাট্যশালার টয়লেট থেকে শিল্পকলা একাডেমির এক উপপরিচালকের লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সন্ধ্যায় অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

    তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীরা এক ব্যক্তিকে জাতীয় নাট্যশালার বাথরুম পড়ে থাকতে দেখেন। দরজা ভেঙে উদ্ধারের পর দেখা যায় তিনি একাডেমির উপ পরিচালক শহিদুল।

    তিনি বলেন, দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, জানা যায় আগেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

    কালচারাল অফিসার হিসেবে শহিদুল শিল্পকলা একাডেমিতে নিয়োগ পান। পরে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে।

    জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, শনিবার বিকেলে নাট্যশালার সেমিনার কক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ‘নাট্য রচনা বিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা’র সমাপনী আনুষ্ঠানিকতা ছিল। সেই আয়োজন শেষ করে এক ফাঁকে ৩ নম্বর মহড়া কক্ষের পাশের টয়লেটে যান শহিদুল। বেশ কিছু সময় ধরে টয়লেটের দরজা বন্ধ এবং ভেতর থেকে পানি আসছে দেখে পরিচ্ছন্নতা কর্মীরা দরজায় টোকা দেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে ওপর দিয়ে উঁকি দিয়ে দেখেন ভেতরে কেউ একজন নিস্তেজ হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

    শনিবার রাত ১১টার দিকে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শহিদুলের প্রথম জানাজার পর মরদেহ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে রওনা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ