ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • দুই দিন পরেও ডিলিট করা যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ

    দুই দিন পরেও ডিলিট করা যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিনটি নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফিচারগুলো বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই যা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে রোল আউট করা শুরু হবে।

    দুই দিন পরেও ডিলিট করা যাবে মেসেজ

    ভুল করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিলে সেই মেসেজ দুই দিন পর্যন্ত ডিলিট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একটি টুইটে এই ফিচার নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ। কোন মেসেজ সেন্ড করার পর পরবর্তী ২ দিন ১২ ঘণ্টা পর্যন্ত সেই মেসেজ ডিলিট করার সময় পাওয়া যাবে। শুধু টেক্সট মেসেজ নয়, ছবি এবং ভিডিও এর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।

    গোপনে ছাড়া যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ

    গ্রুপ থেকে লিভ নিতে হলে কেউ জানতে পারবে না এমন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত মেসেজিংয়ের পাশাপাশি গ্রুপ ফিচার বেশ জনপ্রিয়। তবে অনেকেই এই গ্রুপ চ্যাটে বিরক্ত হন। তাদের জন্য এই ফিচার উপকারি হতে পারে।

    গোপন থাকবে অনলাইন স্ট্যাটাস

    হোয়াটসঅ্যাপে রয়েছে প্রোফাইল পিকচার, স্ট্যাটাস এবং লাস্ট সিন গোপন রাখার অপশন। কিন্তু অনলাইন স্ট্যাটাস গোপন রাখার বিকল্প এখনও পর্যন্ত চালু হয়নি। ব্যবহারকারী যখনই অ্যাপ ওপেন করে তার প্রোফাইলের নিচে একটি ‘অনলাইন’ অপশন দেখায়। যা বোঝায় সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপে অ্যাকটিভ রয়েছে।

    হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস গোপন রাখার জন্য দুটি অপশন আসছে। প্রথমটি হচ্ছে ‘এভরিওয়ান’। যার মাধ্যমে সবাই দেখতে পাবে আপনি অনলাইন রয়েছেন। দ্বিতীয়টি হলো ‘সেম এজ লাস্ট সিন’। অর্থাৎ লাস্ট সিন অপশনে আপনি যা সিলেক্ট করবেন তাই দেখানো হবে। আপনি যদি কাউকেই আপনার অনলাইন স্ট্যাটাস দেখাতে না চান তাহলে প্রথমে লাস্ট সিন অপশনে গিয়ে ‘নোবডি’ সিলেক্ট করুন। তারপর অনলাইন অপশনে এসে ‘সেম এজ লাস্ট সিন’ অপশন সিলেক্ট করুন।

    নতুন ফিচার তিনটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে পাওয়া যাবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ