ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কিবোর্ড পরিষ্কার করার সহজ ৫ টিপস

    কিবোর্ড পরিষ্কার করার সহজ ৫ টিপস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অফিসে কিংবা বাড়িতে ডেস্কটপ ব্যবহার করেন অনেকেই। মনে রাখতে হবে, নিয়মিত পরিষ্কার না রাখলে ধুলাবালি জমে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কেননা ডেস্কটপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কিবোর্ড। অনেকে ল্যাপটপের সঙ্গেও আলাদা কিবোর্ড ব্যবহার করেন।

    কাজের সময় ডেস্কে বসে খাবার খাওয়ার ফলে খাবারের অংশ, ধুলাবালি কিবোর্ডের মধ্যে ঢুকে যেতে পারে। নির্দিষ্ট সময় পর পর কিবোর্ড পরিষ্কার করুন। এতে অনেকদিন পর্যন্ত ভালো সার্ভিস পাবেন পুরোনো কিবোর্ড থেকেই। প্রতিদিন কাজের আগে একটু ভালোভাবে ঝেড়ে নিন। এ ছাড়া মাসে একবার ডিপ ক্লিন করুন।

    চলুন জেনে নেওয়া যাক কীভাবে খুব সহজে কিবোর্ড পরিষ্কার করা যায় তার কৌশল-

    >> প্রথমে উল্টো করে কিবোর্ডটিকে একটু মৃদু চাপড় মারুন। একটু ঝাকালেই দেখবেন অনেক ময়লা বের হয়ে এসেছে। এবার উপরের অংশ কাপড় বা ব্রাশ দিয়ে খুব ভালো করে ঝেড়ে নিন।

    >> সুতি নরম কাপড়ে একটু ডিশওয়াসার মিশিয়ে আলতো হাতে কিবোর্ডের কিগুলো মুছে নিতে পারেন। এতে অনেকদিনের লেগে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে।

    >> হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। কিবোর্ড পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজারের জুড়ি মেলা ভার। এতে অ্যালকোহল থাকে।

    >> এক টুকরো তুলা বা কাপড় তাতে ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে কিবোর্ড ভালো করে মুছুন। একটি কটনবাড হ্যান্ড স্যানিটাইজারে ডুবিয়ে কি বোর্ডের কি এর চারপাশে মুছে নিতে পারেন।

    >> চাইলে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। বাজারে খুব সস্তায় আর সহজেই পেয়ে যাবেন জিনিসটি। অন্য অনেক কাজের মতো কিবোর্ড পরিষ্কারেও ভালো সহযোগিতা করতে পারে এটি।

    >> শুরুতে কিবোর্ডটি খুলে নিন। ভ্যাকুয়াম ক্লিনার চালু করে কিবোর্ড থেকে হালকা দূরত্বে রাখুন। নিয়মিত এটির ব্যবহারে কিবোর্ডে ধুলো জমতে পারবে না।

    >> কমপ্রেসড এয়ার ব্যবহার করতে পারেন। কমপ্রেসড এয়ার কনটেইনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন।

    >> কনটেইনারটি ভালো করে ঝাঁকিয়ে নিন। কিবোর্ডের ফাঁকে ফাঁকে বিভিন্ন দিক থেকে স্প্রে করুন। এই প্রক্রিয়ায় খুব সহজেই কিবোর্ডে জমা ধুলোবালি দূর করতে পারেন।

    সূত্র: বিজনেস ইনসাইডার


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ