ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মোংলায় ১১ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

    মোংলায় ১১ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলার লোকালয় থেকে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

    রবিবার (৭ আগস্ট) সকাল ১১টায় সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনে জালে অজগর সাপ আটকা পড়ে। সংবাদ পেয়ে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বনবিভাগ। জালের নাইলনের সুতা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাপটি মৃতপ্রায় অবস্থায় ছিল। 

    পরে দুপুরে সুন্দরবনের কাটাখালি টহল ফাঁড়ির সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।

    পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের আঃ লতিফ চৌকিদারের বাড়ির সামনে জালে অজগর সাপ আটকা পড়লে ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। জালের নাইলনের সুতা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাপটি মৃতপ্রায় অবস্থায় ছিল। 

    পরে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটি ১১ ফুট লম্বা এবং ওজন ১৩ কেজি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ