ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • প্রথমবারের মত জাপান থেকে"এম ভি মালয়েশিয়া স্টার" মোংলা বন্দরে

    প্রথমবারের মত জাপান থেকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মত জাপান থেকে সরাসরি মোংলা বন্দরে এলো একটি গাড়ির জাহাজ। রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বন্দরের ৬ নম্বর জেটিতে মালয়েশিয়ান পতাকাবাহী ‘এম ভি মালয়েশিয়া স্টার’ জাহাজটি নোঙর করে।

    মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, এই জাহাজে ১ হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি রয়েছে। যেটি জাপান থেকে আমদানি হয়েছে। 

    এর আগে জাপান থেকে আমদানিকৃত গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসত। সেসময় ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কমে যাওয়ায় আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছে। 

    গাড়িবাহী এম ভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাপান থেকে ১ হাজার ২৮০টি গাড়ী লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ি নামিয়ে মোংলায় বাকি গাড়ি নিয়ে আসতো জাহাজটি। পদ্মা সেতুর পরে এই প্রথম এত গাড়ি লোড দিয়ে বন্দরে আগমন করে জাহাজটি। আজকেই ওই জাহাজ থেকে সব গাড়ি পুরোপুরি খালাস করা হবে বলেও জানান তিনি। 

    মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব কম হওয়ায় আমদানি-রফতানিকারকদের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজও আসছে। এখানে গাড়ি খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রুত ঢাকায় যাবে মোংলা বন্দরে আমদানি হওয়া গাড়ি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ