ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত সাহারা বেগম 

    শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত সাহারা বেগম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রভাষক সাহারা বেগম সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন কমিশন শনিবার (৬ আগস্ট) দুপুরে শিক্ষক মিলনায়তনে এ ঘোষণা দেন।

    নির্বাচন কমিশনের সদস্য প্রভাষক শ্যামা প্রসাদ সেন জানান, প্রতিদ্বন্ধি প্রার্থী প্রভাষক নন্দকিশোর রায় শনিবার সকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় সাহারা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

    এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ সম্পাদক পদে প্রভাষক সাবিনা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষ পদে প্রদর্শক সাইদুজ্জামান মিন্টু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হওয়ায় মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। 

    নির্বাচিত শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এদিকে শিক্ষক পরিষদের সভাপতি-সম্পাদকসহ সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ