ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরগুনায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু 

    বরগুনায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় বরগুনা-বরিশাল মহাসড়কের ফুলঝুরি ইউনিয়ন পরিষদের সামনে। মৃত ব্যবসায়ীর নাম মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫)। তার বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে।

    মোস্তাফিজুর রহমান সিএসটি ও ম্যাক্সিস টায়ারের বরিশাল বিভাগীয় ডিলার। কাজের সুবাদে পার্টির কাছে অর্ডার ও টাকা কালেকশনের জন্য প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলযোগে আমতলী থেকে বরগুনা হয়ে বেতাগী উপজেলার চান্দখালী বাজারে তিনি রওনা হন। খাঁনবাড়ী এলাকায় ফুলঝুরি ইউনিয়নের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরএফএলএ’র একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তিকে উদ্ধার করেন এবং কাভার্ট ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক ওই স্থান থেকে পালিয়ে যায়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খাঁন বলেন, আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ