ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পাথরঘাটায় হরিণশাবক উদ্ধার,আটক-২

    পাথরঘাটায় হরিণশাবক উদ্ধার,আটক-২
    ছবি : উদ্ধার করা হরিণ শাবক বনকর্মীদের কাছে বুঝিয়ে দেয়া হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা সংরক্ষিত বনাঞ্চল হরিণঘাটা থেকে ১টি জ্যন্ত দুগ্ধপোষ্যহরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে বনবিভাগ। হরিনঘাটা বনবিভাগের অফিসকক্ষে দুগ্ধপোষ্য হরিনটির চিকিৎসা চলছে। 

    বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার হরিণঘাটা বন থেকে উদ্ধার করা হয় ১টি জ্যন্ত হরিণশাবক।  
    প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমা এই দুইয়ের প্রভাবে ৫-৬ফুট পানি বৃদ্ধিপাওয়ায় জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসা এই হরিণগুলো স্থানীয় একটি চিহ্নিত মহল পাচারের জন্য গোপনে ধরার চেষ্টা করেছিল। এমন সন্দেহভাজন দুজনকে আটকও করা হয়। তারা  হল পশ্চিম বাদুরতলা গ্রামের মুজিবুল হকের ছেলে নূর ইসলাম (৫০) ও মাহমুদ মুন্সির ছেলে নজরুল ইসলাম (৩৫)। 

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, হরিণঘাটাবন থেকে ১টি হরিণ শাবক সহ দুব্যক্তিকে দেখে  স্থানীয়রা বন বিভাগকে জানায়। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা হরিণসাবকসহ দুজনকে আটক করে। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে জোয়ারের লবনাক্ত পানিতে বনাঞ্চল থেকে ভেসে এসেছে এই মায়াবী চিত্রল হরিণেরা।

    হরিনঘাটা বনের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মো. গোলাম কাওসার জানান, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে একটি দুগ্ধপোষ্য হরিনসহ ২ জনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। দুগ্ধপোষ্য হরিনটির চিকিৎসা চলছে সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

     
     
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ