ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পাথরঘাটায় নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

    পাথরঘাটায় নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় স্লুইজ ঘাটে খেলতে গিয়ে ওই স্লুইজ ঘাটের খালে পড়ে প্রাণ গেল এক শিশুর।

    নিখোঁজের ৮ ঘণ্টা পর ওই শিশু আরিফার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

    তবে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিশুর লাশ উদ্ধার করতে পারেনি। শিশু আরিফা বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ কাঠালতলী গ্রামের আরিফ হোসেন আড়াই বছরের কন্যা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে দক্ষিণ কাঠালতলী গ্রামের স্লুইজঘাটে খেলছিল শিশু আরিফা। এ সময় তার সঙ্গে তিন বছরের আর একটি মেয়ে আরিফা'র সঙ্গে খেলছিল।

    ওই মেয়েটির কথার সূত্র ধরে দক্ষিণ কাঠালতলী স্লুইজঘাট খালে নিখোঁজ আরিফের সন্ধানে নামে পরিবারসহ স্থানীয় লোকজন।

    পরে খবর পেয়ে দুই ঘণ্টা পর পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ শিশু উদ্ধার কাজে যোগ দেন।

    পরবর্তীতে নিখোঁজের প্রায় ৮ ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে ওই খালের ৪ কিলোমিটার দূর থেকে শিশুর আরিফার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তবে কাঠালতলীর বাসিন্দা এডভোকেট আল আমিন বলেন, প্রতি বছরই এ রকম একটা দুর্ঘটনা ঘটে এর থেকে উত্তরণের উপায় বের করা দরকার।
    সন্ধ্যায় এ সংবাদ লেখার সময় পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

    পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মী রুম্মান হোসেন বলেন, ঘটনার পর থেকে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু স্থানীয়দের জালে আটকা পড়ে শিশুটি উদ্ধার হয়েছে। তবে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিশুর লাশ উদ্ধার করতে পারেনি।

    এ ব্যাপারে কাঠালতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, পাথরঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের ডুবুরি না থাকায় উদ্ধারকাজে নামতে পারেনি।

    পরবর্তীতে বরিশাল থেকে ফায়ার সার্ভিস এসে কাজে যোগ দিলেও তাদের চেষ্টা তেমনটা আগায়নি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ