ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • আমতলীতে দোকান ও গাড়ী আগুনে পুরে ছাই 

    আমতলীতে দোকান ও গাড়ী আগুনে পুরে ছাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার খলিয়ান বাজারে চারটি দোকান ঘর ও একটি অটোগাড়ী  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।  

    জানাগেছে, আমতলী সদর ইউনিয়নের  খলিয়ান বাজারের মোঃ জাহিদ হাওলাদারের মুদি মনোহরদি দোকান থেকে বৃহস্পতিবার রাত  সাড়ে তিনটার দিকে আগুনের সুত্রপাত হয়। 

    কিছুক্ষনের মধ্যে  আগুন চারিদিকে ছড়িয়ে পরে।  আমতলী  ফায়ার সার্ভিস  বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগীতায় প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

    অগ্নিকান্ডে মোতাহার তালুকদারের হোটেল, জাহিদ হাওলাদারের মুদিমনোহরদি, , মোফাজ্জেল হোসেনের ঘর  ও হেলাল মোল্লার একটি অটোগাড়ী ,মনু হাওলাদারের হোটেল, মন্নান মিয়ার ডেকোরেটরের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  আগুনে  ১৯ লক্ষাধিক  টাকার  ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা  জানান।  

    আমতলী ফায়াস সার্ভিসের ষ্টেশন ম্যানেজার মোঃ তামিম হাওলাদার বলেন,প্রায় তিন  ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ