ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • দেশে পৌঁছেছে ডেপুটি স্পিকারের মরদেহ

    দেশে পৌঁছেছে ডেপুটি স্পিকারের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়ার মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকারের মরদেহ বিমানবন্দর থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হবে সকাল সাড়ে ১০টায়। সেখানে জানাজা শেষে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তার মরদেহ। এ কারণে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম নির্ধারিত সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে।

    দুপুর ১২টায় ফজলে রাব্বীর মরদেহ তেজগাঁও পুরাতন বিমানবন্দর নেওয়া হবে। এরপর দুপুর ১টায় হেলিকপ্টারযোগে মরদেহ নেওয়া হবে তার নিজ জেলা গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয়ে। বিকেল ৫টা ৩০ মিনিটে সাঘাটা উপজেলাধীন পটিয়া নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে সাতবারের এই সংসদ সদস্যকে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ