ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কুমিরের মুখ থেকে বেঁচে ফিরেছে গরুটি

    কুমিরের মুখ থেকে বেঁচে ফিরেছে গরুটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের মুখ থেকে বেঁচে ফিরেছে একটি গরু। রোববার বিকেলে মোংলা উপজেলার জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চঘাট সংলগ্ন শ্যালা নদীতে এই ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা রাফসান জানান, বিকেলে জয়মনি এলাকার শ্যামল মজুমদারের একটি গরু শ্যালা নদীতে পানি খেতে নামে। এ সময় একটি কুমির গরুটির পেছনের অংশে কামড়ে ধরে। এভাবে কুমিরটি পা টেনে ধরে গরুটিকে গভীর পানিতে নিয়ে যেতে থাকে।

    এ অবস্থায় পাল্টা প্রতিরোধ গড়ে ওই গরুটি। শরীরের সর্বশক্তি দিয়ে কামড়ে ধরে রাখা কুমিরটি সহ পানির ওপরে উঠে আসে পশুটি। পরে স্থানীয়রা এগিয়ে এলে গরুর পা ছেড়ে নদীতে ফিরে যায় কুমির।

    মালিক শ্যামল মজুমদার জানান, কুমিরের আক্রমণে তার গরুর পেছনের রান ও দুই পা জখম হয়েছে। কয়েক জায়গার মাংস থেঁতলে গেছে। পরে এটিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘নদীতে পানি খেতে নেমে গরুটি কুমিরের আক্রমণের শিকার হয়। পরে কুমির কামড়ে থাকা অবস্থায়ই গরুটি পানির ওপরে উঠে আসে। বনবিভাগ গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ