ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • অস্ত্রের মুখে জিম্মি করে বৃদ্ধাকে ধর্ষণ, আটক ১

    অস্ত্রের মুখে জিম্মি করে বৃদ্ধাকে ধর্ষণ, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী উপজেলার মেনিপাড়া এলাকায় স্বামী পরিত্যক্তা তিন সন্তানের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।  বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে। 

    আটক বজলু হাং (৪০) নামে ওই ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনিপাড়া এলাকায় ওই নারী ৩০ বছর আগে স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছে।

     এক মাস আগে একই ইউনিয়নের সেকান্দার হাওলাদারের ছেলে বজলু হাওলাদার ওই নারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল। মানসম্মানের ভয়ে বিষয়টি বৃদ্ধা এতদিন কাউকে বলেনি। 

    পুনরায় বুধবার রাত ১টার দিকে বজলু হাওলাদার ফের ওই নারীর ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশী পাশের ঘরের লোকজন ও স্থানীয়রা বৃদ্ধার ঘর থেকে বজলুকে আটক করে তালতলী থানায় খবর দেয়। 

    পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।  এ ঘটনায় আটক বজলু হাওলাদারের বিরদ্ধে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এদিকে ওই এলাকার বিভিন্ন মানুষ অভিযোগ করে বলেন, আটক বজলু হাওলাদারের হাত থেকে স্কুল ছাত্রী, গৃহবধূ কেউ রক্ষা পায়নি। 

    পরকিয়াসহ বিভিন্ন অপকর্মের জন্য গত বছর তার বউ বিষপান করে আত্মহত্যা করেছে বলে তারা জানায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরজ্জামান মিয়া বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়ায় আটক বজলুর বিরদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) ভিকটিম বৃদ্ধাকে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ