ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

    আমতলীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা যুবলীগের নেতা মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধাকে সন্ত্রাসীরা কুপিয়ে হাত ও পা কেটে দেয়ার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টাšমূলক বিচার চেয়ে বৃহস্পতিবার বিকালে আমতলী পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আমতলী উপজেলা ছাত্রলীগ।

     

    আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুব ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি আমতলী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুস সোবহান লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজ,  ছাত্রলীগ নেতা মো. তৌহিদুল ইসলাম শুভ, সবুজ মালাকার,  ইসফাক আহমেদ ত্বোহা,  মেহেদি হাসান, মো. রকিব প্রমুখসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায়  নেতৃবৃন্দ সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান পুলিশ প্রশাসনের প্রতি।


    উল্লেখ্য, গত (২১মে) শুক্রবার উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের ভাগ্নে ও উপজেলা যুবলীগ নেতা  মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হাসান মৃধা রাত পৌনে নয় টারদিকে দাওয়াত খেতে উপজেলার মাইঠা গ্রামে যাওয়ার পথে রাস্তায় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা  পরিকল্পিতভাবে আজাদ ও হাসানকে ধরে শারিকখালী খালের পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু’পায়ের হাঁটু, গোড়ালী এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে দেয়। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে।


    যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও শ্রমিকলীগ নেতা মো. হাসান মৃধা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ