ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পলাশে বিশ্ব জনসংখ্যা দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

    পলাশে বিশ্ব জনসংখ্যা দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার-সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, এক বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে সাত কোটি ৪০ লাখ। সে হিসাবে ২০২২ শুরুতে বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ কোটি।

    বরাবরের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন ১৪০ কোটি জনসংখ্যা নিয়ে প্রথম। ১৩৮ কোটি জনসংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩ কোটি ২০ লাখ। এরপর যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়া (২৭ কোটি ৫০ লাখ), পাকিস্তান ২৩ কোটি ৮০ লাখ, ব্রাজিল (২১ কোটি ৪৮ লাখ), নাইজেরিয়া (২১ কোটি ৪১ লাখ) ও বাংলাদেশ (১৬ কোটি ৭১ লাখ)।

    ধারণা করা হচ্ছে, করোনা মহামারির কারণে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার।

    গেল বছর বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৯ শতাংশ। যা পূর্বাভাসের চেয়ে দশমিক শূন্য ৬ শতাংশ কম।
    তবে ১৯৬০ এর দশকের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমেছে। ওই সময় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় দুই শতাংশ ছুঁয়েছিল।

    মার্কিন আদমশুমারি ব্যুরোর মতে, বিশ্বের অর্ধেক জনসংখ্যা এমন দেশগুলোতে বাস করে যেসব দেশে প্রজনন হার বেশি। তবে বতর্মানে একজন নারী তার জীবদ্দশায় গড়ে দুটির বেশি সন্তান জন্ম দিতে চান না। ফলে সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ