ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • একসঙ্গে চার সন্তানের জন্ম 

    একসঙ্গে চার সন্তানের জন্ম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পর দশ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার নামে এক গৃহবধূ। সোমবার রাত ১২টার দিকে যশোর শহরের কুইন্স হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই চার নবজাতক ভূমিষ্ঠ হয়। তাদের মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে।

    দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তান লাভে খুব খুশি মা শারমিন আক্তার ও পরিবারের সদস্যরা। শারমিন যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী। গত চার মাস আগে তিনি বিদেশ যান।

    প্রসূতি শারমিন আক্তার জানান, ২০১২ সালের ২৬ জুলাই কুদ্দুস মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। জরায়ুর সমস্যার কারণে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হন। আগামী ১৯ আগস্ট তার সন্তান প্রসবের তারিখ ছিল। কিন্তু সোমবার প্রসববেদনা ওঠায় তাকে হাসপাতালে নেন স্বজনরা। ওই দিন রাতে চিকিৎসক প্রতিভা ঘরাইয়ের তত্ত্বাবধানে তার চার সন্তানের জন্ম হয়।

    ডা. প্রতিভা ঘরাই বলেন, চার নবজাতকের মধ্যে তিনজনের ওজন স্বাভাবিক আড়াই কেজি করে আছে। কিন্তু একজনের ওজন কম হওয়ায় তাকে যশোর আদ্-দ্বীন শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ