ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মোংলায় সম্পা ঢালীকে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

    মোংলায় সম্পা ঢালীকে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলার মিঠাখালি ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার মৃনাল কান্তি ঢালী এর মেয়ে সম্পা ঢালী (৩৪) কে স্বামী কর্তৃক নির্মমভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মোংলা পোর্ট পৌর সভার সামনে নিহত সম্পা ঢালীর পরিবারবর্গের আয়োজনে সম্পার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করে।

    মানবন্ধনে বক্তব্য নিহতের বাবা বলেন, আমার মেয়েকে যে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের দাবী জানাই।

    এর আগে ১৮ জুলাই পিরোজপুর প্রেস ক্লাবে মেয়েকে হত্যা ও ঘাতককে গ্রেপ্তারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়।

    উল্লেখ্য, ২১ সালের ২০ সেপ্টেম্বর মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নে দত্তেরমেঠ এলাকার মৃনাল কান্তি ঢালীর মেয়ে সম্পা ঢালী (৩৪)'র সাথের বিবাহ হয় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের সুতালড়ী এলাকার প্রফুল্ল শিকদারের ছেলে পীযুষ কান্তি সিকদার (৪২) এর।

    কিন্তু হঠাৎই গত ২৮ জুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সম্পা ঢালী। সম্পার পরিবারের দাবী তাদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ