ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
  • বরিশালে ১৭ জনের করোনা শনাক্ত

    বরিশালে ১৭ জনের করোনা শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আরটি পিসিআর ল্যাবে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।শুক্রবার ৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজেটিভ হয়। শনাক্তের হার ২৮.৮১ ভাগ। এর আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৫.৫৩ ভাগ। 

    এদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে আগের দিনের চেয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৭ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ১ জন রোগী হাসপাতাল ত্যাগ করেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়। শুক্রবার সকালে করোনা ওয়াডে চিকিৎসাধীন ছিল ৯ জন রোগী। 

    ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৬শ’ ৯৭ জন রোগী ভর্তি হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি যায় ৬ হাজার ২শ’ ১৩ জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১ হাজার ৪শ’ ৭৬ জনের। হাসপাতালের পরিচালক কার্যালয়ের শুক্রবারের পরিসংখ্যান থেকে এই তথ্য জানানো হয়েছে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ